পল্টনের ছাত্রলীগ সভাপতিসহ আটক ১৭
‘একটি ভবনে ঢুকে মালিকের কাছে টাকা দাবি করায়’ পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের থানায় রাখা হয়।
ওসি জানান, আজাদ প্রোডাক্টস ভবনের ১৮তলায় ঝামেলা হচ্ছে শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে পুলিশ তাদের মারামারি করতে দেখে। এ সময় মিরন ও তুহিনের পক্ষের ১৭ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ।
রাতে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, নাজমুল দাবি করেছে, তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
ভবনটির ১৮তলায় দৈনিক ভোরের চেতনা ও বিশ্বাস বিল্ডার্স নামে দুটি অফিস রয়েছে।
এআর/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল