খালেদার মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
ফাইল ছবি
আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ অংশ নেন।
বৈঠকের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, ম্যাডামের (খালেদা জিয়ার) মামলার বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
কেএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি