কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা দেবে বিএনপি
দলের কারাবন্দী এবং নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা দেয়ার কথা ভাবছে বিএনপি। বিষয়টি নিয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেন। বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রাত ৮টায় শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহামুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি