চা চক্রের লক্ষ্য জাতীয় ঐক্য : নাসিম
ফাইল ছবি
জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন বলে দাবি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের।
শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চা চক্র শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, জাতীয় ঐকের লক্ষ্যেই তো প্রধানমন্ত্রী সংলাপ করেছেন। আজকে নির্বাচনোত্তর সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী নির্বাচনে যারা অংশ নিয়েছে, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কাজ করেছে তাদের আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ধন্যবাদ দিয়েছেন।
সাবেক এ মন্ত্রী বলেন, আমি মনে করি অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। সবার সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। এ ধারা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন দলগুলোর প্রতি। আশাবাদ ব্যক্ত করেছেন দলগুলোর সঙ্গে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন। তাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানাবেন- জানান নাসিম।
এইউএ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি