হুইল চেয়ারে সংসদে এরশাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পৌঁছানোর পর হুইল চেয়ারে তিনি সংসদে প্রবেশ করেন।
এর আগে বিকেল ৪টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা দেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরও বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। এরপর ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।
অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। এর মাঝে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এইচএস/এইউএ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী