নির্যাতিতদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে মহিলা দল
সারাদেশে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী মহিলাদল। এ লক্ষ্যে জেলা ইউনিটের সংগঠনের পক্ষ থেকে সারাদেশে চিঠি দেয়া হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ স্বাক্ষরে মহিলা দলের সারাদেশে জেলা ও মহানগর শাখায় (৭৮টি রাজনৈতিক জেলা) এক চিঠি প্রেরণ করেছে। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের ও দলের ক্রান্তিলগ্নে আপনারা শত বাধাবিপত্তির মাঝেও দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন, এ জন্যে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন।
আরও বলা হয়, জাতীয়বাদী মহিলা দল ইতোমধ্যে সারাদেশে আওয়ামী সরকার ও তার ক্যাডার কর্তৃক মামলা-হামলায় জর্জরিত এবং নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী ৭ দিনের মধ্যে জেলা/মহানগরে স্ব স্ব নির্বাচনী এলাকার উপজেলা/থানায়/পৌরসভায় মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের নামের তালিকা (সম্ভব হলে মামলা নম্বারসহ) জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটি বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
কেএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা