বিজয় নিয়ে আতিকুলের ভাবনার কোনো কারণ নেই : হানিফ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে বিজয় নিয়ে আতিকুল ইসলামের শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা টানা ১০ বছর উন্নয়ন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশের সব মানুষের আস্থা আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। সেই কারণেই মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিজয় নিয়ে ভাবনার কোনো কারণ নেই। আমাদের বিজয় সুনিশ্চিত।
রোববার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আতিক সাহেবকে বলবো- এখন থেকেই ঢাকা নিয়ে পরিকল্পনা করতে হবে। কীভাবে সেবা দিবেন তা নিয়ে চিন্তা করবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, যেখানেই যাই সেখানেই আতিকের প্রশংসা শুনি। সবাই বলছেন তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের যোগ্য উত্তরসূরি হতে পারবেন।
হানিফ বলেন, জনগণ এখন উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। নৌকার প্রার্থী আতিকুল ইসলামের বিজয় নিয়ে তাই ভাবনার কোনো কারণ নেই।
কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ আরও অনেকে।
এইউএ/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি