সংরক্ষিত আসনের নারী এমপিকে ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
নব নির্বাচিত সংরক্ষিত আসনের নারী এমপি কমরেড লুৎফুন নেসা খান বিউটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান দলের পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাশ, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় নেতা কমরেড আমিরুল হক আমিন, ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।
এ সময় লুৎফুন নেসা খান বিউটি বলেন, আপনারা আজ আমাকে যে সম্মান ও ভালবাসা জানালেন তা কখনই ভুলবো না এবং এ সম্মানের যেন মর্যাদা রাখতে পারি সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবো।
এই সঙ্গে তিনি বাঙালি জাতির আত্মত্যাগ, অহংকার ও গৌরবের মাসে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে বলেন, বাঙালি পৃথিবীর একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে।
এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন তিনি। পরে তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এএস/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা