চকবাজার ট্র্যাজেডি : বিএনপির দুই দিনের কর্মসূচি
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৭০ জনের অধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ২২ ফেব্রুয়ারি শুক্রবার দেশব্যাপী সব মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ২৩ ফেব্রুয়ারি শনিবার নিহতদের স্মরণে বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
কেএইচ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি