বিএনপির ৯ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পঞ্চগড় জেলাধীন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
কেএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি