আব্দুল হাই মোল্লাকে যুবদল থেকে অব্যাহতি
ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত রূপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএস জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন তাকে এই অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই মোল্লা দলের কর্মকাণ্ড, কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পর থেকে তিনি দলের সঙ্গে যোগাযোগ করছেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দল থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে রূপনগর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
কেএইচ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি