খালেদার মুক্তির দাবিতে মিরপুরে যুবদলের ঝটিকা মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এ ঝটিকা মিছিল করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বেলা দেড়টায় রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১০নং গোল চত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম করে মিরপুর-১৩ নং বিআরটিএ’র সামনে গিয়ে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেএইচ/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি