বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আরও পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলাল, নাগরপুর উপজেলা বিএনপি নেতা ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিস উদ্দিন, মির্জাপুর উপজেলা বিএনপি নেত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্না ও চট্টগ্রাম উত্তর জেলাধীন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহিদ উল্লাহ কোরাইসি-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি