ঢাকা ও নারায়ণগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির সংশোধনী
দলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সংশোধনী দিয়েছে বিএনপি।
কমিটি গঠন নিয়ে বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এর চার ঘণ্টার মাথায় রাত ১০টার দিকে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান তিনি।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ২৬৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন সভাপতিকে ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি