খালেদার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির আওতায় ৫ এপ্রিল শুক্রবার দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া সংগঠনের উদ্যোগে ৬ এপ্রিল দেশের মহানগরে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
দুদিনের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
কেএইচ/এমএসএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী