জিএম কাদেরকে পদ ফিরিয়ে দিলেন এরশাদ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে আবারও দলের কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন পার্টির চেয়ারম্যান ও সহোদর হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ পুনর্বহালের কথা জানানো হয়।
পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
১২ দিন আগে গত ২২ মার্চ গভীর রাতে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। মাত্র ১২ দিন পর আজ (বৃহস্পতিবার) আবারও জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো।

এইউএ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী