খালেদার গৃহকর্মীর বাবাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রিজভীর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখিয়ে সরকারের পৃষ্ঠপোষক একটি মিডিয়া সাক্ষাৎকার প্রচার করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, যারা ফাতেমার পরিবার নিয়ে এতো মাতামাতি করছে তারা সুবর্ণচরের ধর্ষিতা নারীকে নিয়ে কিছু বলছে না কেন? এসব জিনিস তাদের চোখে পড়ে না।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শ্রমিক রাজনীতিসহ অঙ্গ-সংগঠনের হারিয়ে যাওয়া লোকগুলোর পরিপূরক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মধ্যে সংশয় আছে বলেই আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে পারছি না।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ।
কেএইচ/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি