কাদেরের সঙ্গে কাদেরের সাক্ষাৎ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
সোমবার সিঙ্গাপুর থেকে জিএম কাদের মুঠোফোনে জানান, শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না থেকে ভাড়া বাসায় থাকছেন। বাসায় ওবায়দুল কাদেরের সঙ্গে আধঘণ্টা নানা বিষয়ে কথা হয়েছে তার।
কী কথা হয় জানতে চাইলে জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের জানতে চেয়েছেন আমাকে নিয়ে জাতীয় পার্টিতে যা শুরু হয়েছিল তা শেষ হয়েছে কিনা। এ ছাড়া দেশের রাজনৈতিক সব বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াকিবহাল। ওবায়দুল কাদের তাকে জানিয়েছেন, হাসপাতালে নিয়মিত চেকআপ করাচ্ছেন। বাসায় ও পার্কে হাঁটাহাঁটি করে তার দিন কাটছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন ওবায়দুল কাদের। বাংলাদেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের এখন প্রায় পুরোপুরি সুস্থ। তিনি আমাদের তার বাসার গেট পর্যন্ত এগিয়ে দেন। তিনিও মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন বলে জানান জিএম কাদের।
এইউএ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল