স্বামী-সন্তান কলকাতা, বাধার কারণে ঢাকায় নিপুন রায়
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে ভারতে যেতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১টায় নভোএয়ারের একটি ফ্লাইটে তার কলকাতা যাওয়ার কথা ছিল।
নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এ বিষয়ে নিপুন রায় চৌধুরী জাগো নিউজকে বলেন, অন্য কোনো সফর নয়, এটা ছিল সম্পূর্ণ আমার ব্যক্তিগত সফর। বাধার কারণে আমার মেয়ে এবং স্বামী কলকাতা চলে গেলেও আমি যেতে পারিনি, ফিরে এসেছি।
তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৫৫ মিনিটে আমার স্বামী ও মেয়ের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর আমার ইমিগ্রেশনের সময় পাসপোর্ট ইনপুট দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা বলেন, ম্যাডাম একটু ওয়েট করেন। তারপর বলেন, ম্যাডাম আপনার নামে মামলা আছে এবং আপনার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, তাই আপনি যেতে পারবেন না।
বাধার ফলে নিপুন রায় চৌধুরীর স্বামী ও মেয়ে কলকাতা গেলেও তিনি যেতে পারেননি। পরে তিনি ফিরে আসেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ নিপুন রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও ভারত যেতে দেয়া হয়নি।
কেএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি