চাঁদপুরে ছাত্রদলের দুইটি কমিটি বাতিল
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভার ঘোষিত দুই কমিটি বাতিল করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত লঙ্ঘন করে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান গতকাল বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একইসঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনঃগঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ প্রদান করেন।
কেএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির