নির্বাচিতদের নিয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব নেতা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
নির্বাচতিদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হারুনুর রশীদ এবং উকিল আব্দুস সাত্তার এ বৈঠকে রয়েছেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে রয়েছেন।
কেএইচ/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি