নয়াপল্টনে শ্রমিক দলের জমায়েত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়েছেন শ্রমিক দলের নেতা-কর্মীরা।
মহান মে দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে জমায়েত হন তারা। শ্রমিক দলের এ জমায়েতে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

মে দিবস উপলক্ষে শ্রমিক নেতারা কিছুক্ষণের মধ্যে র্যালি করবে। র্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।
নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে র্যালিটি।
কেএইচ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী