তোফায়েল আহমেদের অবস্থা উন্নতির দিকে
ফাইল ছবি
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানা গেছে।
স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানান, ‘পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালস ঠিক আছে।’
তিনি আরও বলেন, ‘কাঁপুনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওনার চিকিৎসা চলছে, উনি ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে।
এইউএ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি