মহিলা কল্যাণ পার্টির আহ্বায়ক শিলা, সদস্য সচিব ঝর্ণা
বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ মহিলা কল্যাণ পার্টির ১৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে শাহানা সুলতানা শিলাকে আহ্বায়ক এবং ফাতেমা বেগম ঝর্ণাকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (৬ মে) কল্যাণ পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক পদে মোসাম্মত শামছুন্নাহার বেগম, মোসা. মাসুদা বেগম, সৈয়দা রোকেয়া বেগম, কোরাইশা বেগম সাবিহা, আঞ্জুমানারা বেগম, মিসেস হামিদা ইসলাম রাখা হয়েছে।
রোকেয়া আক্তার, সাজেদা বেগম, নাছিমা আক্তার, শামসুন্নাহার বেগম, মমতাজ বেগম, শাহানাজ বেগম ও তাহমিনা আক্তারকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
কেএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি