‘নবীন ও প্রবীণের সমন্বয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি’
নবীন ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় পার্টি আরও সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টি নয়, বাংলাদেশের রাজনীতিতেই একটা বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় পার্টিকে ধরে রাখব। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ঝোটন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এইউএ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি