এরশাদ এখনও সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।
রাজধানীর বছিলার ৪০ ফুট রোডে সোমবার মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
ফয়সল চিশতী বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামের খেদমতে নানা উদ্যোগ নিয়ে প্রসংশিত হয়েছেন। আবার হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানদের স্বার্থে কার্যকর উদ্যোগ নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপস করেছিলেন।’
এর আগে বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খানি হয়।
মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মো. আনিসুর রহমান খোকন প্রমুখ।
এইউএ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি