খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, পশ্চিমের সভাপতি এনামুর রহমান, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কেএইচ/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল