বগুড়া-৬ আসনে আ.লীগের প্রার্থী নিকেতা
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম টি জামান নিকেতা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ৮ মে বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ২৪ জুন। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন এবং প্রতীক বরাদ্দ ৪ জুন।
এইউএ/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি