জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একই বিক্ষোভ সমাবেশ করে দলটি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লিয়াকত আলী, শহিদুল হক খান দুলাল, গোলাম রব্বানী, আহসানুজ্জামান রুমেল, মাইন উদ্দিন বাবুল, সজিব খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের হাতে দেশের মানুষ প্রতিনিয়ত নির্যাতি হচ্ছেন। এরই অংশ হিসেবে জনগণের মাথায় নির্যাতনের বোঝা বাড়িয়ে দিতে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।
শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম