বিএনপি সব সময় উসকানিমূলক বক্তব্য দেয়
বিএনপি সব সময় উস্কানিমূলক বক্তব্য দেয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে পূর্ব সভায় তিনি একথা বলেন।
হানিফ বলেন, সরকারের করা উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা জনগণকে উসকানি দেয়। খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনেও তারাই উসকানি দিয়েছে।
তিনি বলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নিয়ে জনগণের রায়কে অশ্রদ্ধা করেছেন। তার সংসদে না যাওয়াটা বিএনপির রাজনৈতিক কৌশল নয়। এটা রাজনীতির অপকৌশল।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক মো. সাদেক খান প্রমুখ।
এইউএ/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি