আজ ৩০ টাকার ইফতার করাবে বিএনপি
রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ (মঙ্গলবার) রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ ইফতারে মাথাপিছু ৩০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে ইতোমধ্যে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপির ইফতারবিষয়ক কমিটি ইতোমধ্যে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এবারই প্রথম দলটির পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় তার ইফতারির বরাদ্দ থাকে ৩০ টাকা। সেটাকে অনুসরণ করেই বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।
চলতি রমজানে ইতোমধ্যে বিএনপির দুটি ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রথমটি প্রথম রোজায় লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে অপরটি রাজধানীর অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি