পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ফখরুলের বাণী
ফাইল ছবি
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে ফখরুল বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি বলেন, লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে সম্পূর্ণ জীবনবিধান হিসেবে। পবিত্র এ রজনীতে এবাদত বন্দেগিতে মশগুল মোমিন মুসলমানগণ বেহেশতি সওগাতের সন্ধান পায়।
আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক।
কেএইচ/বিএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ শত নির্যাতনেও শিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি: শিবির সভাপতি
- ২ সোমবার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান
- ৩ প্রতিবেশীদের সঙ্গে সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি
- ৪ নিরাপদ ও সমৃদ্ধ ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
- ৫ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান