টাইগারদের এরশাদের অভিনন্দন
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাতে এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, আশা করি জয়ের এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের দামাল ছেলেরা যে সাহস আর শক্তিমত্তা প্রমাণ করেছে তা অতুলনীয়। এই জয় আগামী দিনের প্রতিটি খেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাবে। আজকের এই বিজয় জানান দিয়েছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দল এখন অনেক পরিণত। যেকোনো দলের বিরুদ্ধেই খেলার মাঠে লড়াই করে বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হতে প্রস্তুত।
খেলোয়ারদের পাশাপাশি ক্রিকেট বোর্ড, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এরশাদ।
বাংলাদেশ ক্রিকেট টিমের সাফল্যে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও অনুরূপ অভিনন্দন জানিয়েছেন।
এইউএ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি