খালেদা ইস্যুতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন-মাইকেল সুফিয়ানিক এবং জুলি কনেল। বিএনপির দুই সদস্যের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সাংগঠনকি সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আসলে এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না। বেসিকেলি দেশের পরিস্থিতি, বর্তমান রাজনীতি সব মিলিয়েই আলোচনা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের মামলা, ৩০ ডিসেম্বর যে নিবাচন হয়ে গেল, এ নিয়ে মূলত আলোচনা হয়েছে।
কেএইচ/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি