স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের চলমান রাজনীতি, আগামী দিনের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোটের অখণ্ডতা রক্ষায় করণীয় এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের চলমান অস্থিরতা দূর করার বিষয় বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেএইচ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি