কাউখালীতে ছাত্রদলের পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল
পিরোজপুরের কাউখালী উপজেলা ও কলেজ ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা মঙ্গলবার কাউখালী উপজেলায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।
মিছিলটি কলেজ চত্বরসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জাহিদুর রহমান ফিরোজ, মাওলাদ হোসেন মউন, সোহেল মাহমুদ, মো. পিন্টু, নান্টু, লাতিফুর রহমান, জয়দেব রায়, গালিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নবগঠিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বলকে ঢাকাস্থ কাউখালী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হলেও তিনি ঢাকায় ব্যবসা করেন এবং ঢাকাতেই থাকেন। কাউখালীতে কখনও তাকে দেখা যায় না। কাউখালী ছাত্রদল তার চেহারা চেনেন না।
অন্যদিকে কলেজ শাখার সভাপতি মানিক হোসেন পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির লোক। তিনি সংগঠনের কোনো মিটিং মিছিলে এর আগে কখনো অংশগ্রহণ করেনি।
পদবঞ্চিতরা আরো অভিযোগ করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক জসীম উদ্দিন ঢাকায় বসে এই পকেট কমিটি গঠন করেন। অবিলম্বে গঠনতন্ত্র অনুসারে সকলের সঙ্গে আলোচনা করে উপজেলা ও থানা কমিটি করার জন্য কেন্দ্রীয় কমিটির নিকট আহ্বান জানান।
হাসান মামুন/এসএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি