টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ফখরুল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, অসাধারণ ক্রিকেট নৈপুণ্যে বাংলাদেশ দলের বিজয়ে জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি