জাতীয় পার্টিতে আবদুর রাজ্জাক ও বারী মুন্সির পদোন্নতি
আবদুর রাজ্জাককে (রংপুর) জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ বারী মুন্সিকে (রংপুর) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক পদে পদোন্নতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার (১৮ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপির সুপারিশক্রমে সোমবার (১৭ জুন) জাতীয় পার্টি চেয়ারম্যান এই পদোন্নতি পত্রে স্বাক্ষর করেছেন। জুন ২০১৯ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই পদোন্নতি দিয়েছেন বলেও জানানো হয়।
এইউএ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল