আহ্বায়ক কমিটি পেল মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপি
মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।
শনিবার (২২ জুন) দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের কমিটি বাতিল করে অ্যাডভোকেট জাফর আলীকে আহ্বায়ক ও জাহান্দার আলী জাহানকে সদস্য সচিব করে মাদারীপুর জেলা বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া পূর্বের কমিটি বাতিলপূর্বক মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানকে আহ্বায়ক ও এম মনসুর আলীকে সদস্য সচিব করে গোপালগঞ্জ জেলা বিএনপির ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কেএইচ/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি