আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
ফাইল ছবি
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা শুরু হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ আলোচনা সভা শুরু হয়েছে। সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। তারা দলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন।
দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিষ্ঠবার্ষিকীর এ আলোচনা সভা সফল করতে দল ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। আজ কর্মসূচির শেষ দিন।
এফএইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি