বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর
ফাইল ছবি
বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা পেয়ে এই ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের কয়েকজন আহত হয়।
আহত মাহবুব ইমতিয়াজ নামের বিক্ষুব্ধ ছাত্রদলের কর্মী অভিযোগ করেন, ডাকসুর জিএস প্রার্থী অনিক এবং এজিএস প্রার্থী সোহেল তার ওপর ভাঙা কাঁচ নিক্ষেপ করে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত হন।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েছেন।
কেএইচ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি