প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো মহিলা দল
উৎসব মূখর পরিবেশে কেক কেটে দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। বুধবার বিকেল ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা। বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।
এসময় বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতান, সাবেক মহিলা সংসদ রাশেদা বেগম হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে মহিলা দলের নেত্রীরা নয়াপল্টন কার্যালয়ের চতুর্থ তলা সাজান বর্ণীল সাজে। কেক কাটার পর মহানগরের বিভিন্ন স্থান থেকে আগত সংগঠনের নেত্রীরা একে অন্যকে কেক খাইয়ে প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করেন।
এমএম/এএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির