বিশেষ আদালতের পথে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আদালতের উদ্দেশে রওনা হন তিনি।
চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সাক্ষ্যগ্রহণে উপস্থিত হওয়ার জন্য খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) সকাল পৌ ১০টার দিকে আদালতের দিকে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর এ দুই মামলার শুনানি হলেও সেদিন শারীরিক অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা জিয়া। ওইদিন তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন।
আরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম