অসুস্থ এরশাদ, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের সাক্ষাৎ
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। রোববার (৩০ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পুত্র রাহগীর আলমাহে এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগতি করেন।
হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন রওশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রওশন এরশাদকে এরশাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের খোঁজ-খবর রাখছেন বলে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতার কথাও জানান।
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তার ফুসফুসে পানি জমেছে। ইনফেকশনও দেখা দিয়েছে। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্ট (কৃত্রিম শ্বাস) দেওয়া হয়েছে।
এইউএ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি