জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল
প্রায় ১০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী সোহেল। আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সোহেলকে গ্রেফতার করে।
সোহেলের বিরুদ্ধে চার শতাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠসহচর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাচ্চু।
কেএইচ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি