ভালো মানুষ ছিলেন বাবা, দোয়া চান এরশাদপুত্র
সদ্য বাবা হারানো ছেলে এরিক এরশাদ তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের ভালো কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এরিক বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। খুব ভালো মানুষ ছিলেন আমার বাবা।
আরও পড়ুন > স্বৈরশাসক থেকে পল্লীবন্ধু
রোববার রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
আরও পড়ুন > এইচ এম এরশাদ আর নেই
আজ (রোববার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।
এইউএ/এনএফ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ২ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৩ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৪ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৫ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক