ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখেছেন এরশাদ : বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এইচ এম এরশাদ বাংলাদেশের ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।
এরশাদের মৃত্যুতে বি. চৌধুরী রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে দেয়া এক শোক বাণীতে বলেন, উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতায় একটি বর্ণিল জীবনের অধিকারী জেনারেল এরশাদ প্রবল প্রতিরোধের মুখে একটি রাজনৈতিক সংগঠন ধরে রেখেছিলেন এবং বহু অনুসারী সৃষ্টি করেছেন। তিনি ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।
শোক বাণীতে তিনি আরও বলেন, আমি জেনারেল এরশাদের আত্মীয়-পরিজন, বন্ধু-অনুসারীদের জন্য আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ২ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৩ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৪ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৫ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক