এরশাদের অবদান জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে
ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর অংশ)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, গ্রাম বাংলার অভূতপূর্ব উন্নয়নসহ সারাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বয়ম্ভরতা অর্জনের ক্ষেত্রে হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগ ও অবদানের কথা জাতি চিরকাল সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে নেতারা মরহুমে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এছাড়া মরহুম কাজী জাফর আহমদের পরিবারের পক্ষ থেকে কাজী জয়া আহমদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কেএইচ/জেএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ২ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৩ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৪ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৫ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক