এরশাদ ছিলেন ব্যতিক্রম : কাদের সিদ্দিকী
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার এক শোক বার্তায় বঙ্গবীর বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর পুনরায় রাজনীতি করতে পারেননি, এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম।
কাদের সিদ্দিকী বলেন, তিনি শুধু রাজনীতিই করেননি জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এইউএ/এমএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি