শেষবারের মতো দলীয় কার্যালয়ে এরশাদ
শেষবারের মতো বিদায় জানাতে দলীয় কার্যালয়ে নেয়া হয় এরশাদকে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে আনা হয়েছে। এখানে নেতাকর্মীরাসহ সর্বসাধারণ এরশাদের মরদেহ শ্রদ্ধা জানাবেন।
সোমবার (১৫ জুলাই) একটি লাশবাহী ফ্রিজার ভ্যানে তার মরদেহ কাকরাইলে আনা হয়। এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা এখানে ভিড় করেছেন। উপস্থিত আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

শ্রদ্ধা শেষে তার মরদেহ জাতীয় বাইতুল মোকাররম মসজিদে নেয়া হবে। সেখানে বাদ আসর তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে তার মরদেহ দ্বিতীয় জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।
গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

রোববার মৃত্যুর পর সেনা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এআর/এমএএস/এসআর/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ২ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৩ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৪ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৫ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড